রাজধানীর কদমতলীতে বাংলাদেশ জমিয়তুল উলামার ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর কদমতলীতে বাংলাদেশ জমিয়তুল উলামার ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর রায়ারবাগ কদমতলীতে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর কদমতলী থানা শাখার উদ্যোগে ইফতার ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা কাজী সইফুর রহমান শুয়াইবের সভাপতিত্বে এ ইফতার ও দুআ মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের জ্যেষ্ঠ পুত্র ও জানেশীন মাওলানা সদরুদ্দীন মাকনুন।

মহিমান্বিত রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করে দুআ পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা কদমতলী থানা শাখার আহ্বায়ক ও আল কারীম তালীমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা ইহতেশামুল হক।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসরুর বিন আব্দুশ শাকূর, মাওলানা শামসুদ্দীন ত্বহা, মাওলানা আবু বকর, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক মুফতি আব্দুস সালাম, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর দফতর সম্পাদক
মাওলানা মিয়া মুহাম্মদ ইমরান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *