আজ জামিআ ইকরার খতমে বুখারী

আজ জামিআ ইকরার খতমে বুখারী

আজ জামিআ ইকরার খতমে বুখারী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁও, চৌধুরীপাড়ায় অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশের দাওরায়ে হাদীসের সমাপনী, পুরস্কার বিতরণী ও পবিত্র বুখারী শরীফের খতম উপলক্ষে আজ শুক্রবার (১২ মার্চ) দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে।

কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোরকে জানান, আমাদের খতমে বুখারী অনুষ্ঠান শুক্রবার বাদ আসর থেকে শুরু হবে। বাদ মাগরিব পবিত্র বুখারী শরীফের শেষ দরস প্রদান করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি সবাইকে খতমে বুখারী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বলেন, আল্লাহর মেহেরবানীতে আমাদের সবকাজ-আয়োজন প্রস্তুত। পুরস্কার বিতরণী ও পবিত্র বুখারী শরীফের খতম শেষে আল্লামা মাসঊদ মোনাজাত করবেন ইনশাআল্লাহ। মোনাজাতে হাজির হওয়ার আহবান জানাই।

আরও পড়ুন: অনলাইনে জামিআ ইকরার ইফতেতাহী দারস

বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর কার্যকারী সভাপতি ও জামিআ ইকরা বাংলাদেশের প্রশাসনিক মুহতামিম মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ-এর সুষ্ঠু তত্বাবধানে পরিচালিত ব্যতিক্রমধর্মী একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইকরা বাংলাদেশ। করোনার এই বছরেও শিক্ষার্থীদেরকে তাহকীকের সাথে পড়ানো হয়েছে, তাদের তালীমের সাথে সাথে তারবিয়াত তথা আমলের ইসলাহ ও আমলী মশকের ব্যবস্থা করা হয়েছে। আজকে এ বছরের বিদায়ী অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপস্থিত কামনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *