‘আগুনে বিপর্যয়ে তাওবায় আল্লাহর কাছেই ফিরতে হবে’

‘আগুনে বিপর্যয়ে তাওবায় আল্লাহর কাছেই ফিরতে হবে’

বার বার কেন আগুন লাগছে : প্রশ্ন আল্লামা মাসঊদের

পাথেয় রিপোর্ট : রাজধানীতে বার বার অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, বার বার কেন আগুন লাগছে। অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর পেছনে কী রয়েছে তা খতিয়ে দেখা উচিত।

তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ও জানান তিনি।

মানুষের জীবন এখন অঙ্গারে পরিণত হচ্ছে উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, চকবাজার, নিমতলী, তাজরীন ফ্যাশনসসহ অন্যান্য অগ্নিকাণ্ডের শত শত মানুষের মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। বনানীর রেশ কাটতে না কাটতেই আবার ঘটলো গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকা-। এসবের শেষ কোথায়?

সব বিপর্যয়েই মহান আল্লাহর দরবারে ফিরে আসতে হয় উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমাদের সচেতন হওয়ার পাশাপাশি মহান আল্লাহর দরবারে তওবা করতে হবে। মাঠে, ঘাটে, মসজিদে, মাদরাসায়, অফিস আদালতসহ আমরা যেখানেই থাকি সেখানেই তাওবা করতে হবে। তওবা করে মহান আল্লাহর কাছেই আমাদের অক্ষমতার আরজি পেশ করতে হবে। মহান আল্লাহই সব ব্যবস্থা করে দিতে পারেন।

শনিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *